অর্থ ও বাণিজ্য

এআইআইবির ৫০ কোটি ডলারের তহবিল

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কর্পোরেট বন্ডের মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ৫০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এআইআইবি জানিয়েছে, তারা আশা করছে এ তহবিল অবকাঠামো খাতকে একটি অ্যাসেট ক্লাসে উন্নীত করতে সহায়তা করবে। একই সঙ্গে অবকাঠামো খাতের জন্য একটি ডেট ক্যাপিটাল মার্কেট উন্নয়নেও এ তহবিল সাহায্য করবে।

তহবিলের আরেকটি উদ্দেশ্য, এশিয়ার পরিবেশগত ও সামাজিক ইস্যুর দিকে লক্ষ রেখে বিনিয়োগ ত্বরান্বিত করা। এআইআইবির ইনভেস্টমেন্ট অপারেশনসের মহাপরিচালক ডং-ইক লি এক বিবৃতিতে জানান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ করা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের একটি সামান্য অংশ যদি অবকাঠামো প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হতো, তবে এশিয়ার উদীয়মান প্রবৃদ্ধিতে তা অনুঘটকের ভূমিকা পালন করত। এডিবির হিসাব অনুযায়ী, এশিয়ায় অবকাঠামো খাতে আনুমানিক ৪৬ হাজার কোটি ডলার বিনিয়োগ ঘাটতি রয়েছে।