সদ্য প্রকাশিত
নাটোর

উড়ো চিঠি মাধ্যমে স্কুল ছাত্রীর কঙ্কাল উদ্ধার

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
উড়ো চিঠি মাধ্যমে স্কুল ছাত্রীর কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরে নিখোঁজের ৬মাস পর উড়ো চিঠির সূত্র ধরে সম্পা আকতার (১১) নামের এক স্কুল ছাত্রীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে একটি আখ ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আখ ক্ষেতের মালিক শহিদ হোসেন এবং তার মাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত সম্পা আকতার বনবেলঘড়িয়া এলাকার কৃষক শহিদুল ইসলামের মেয়ে এবং শহীদ রেজাউননবী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিলেন।

 
নিহতের চাচা আযহারুল ইসলাম ভুলু সিল্কসিটি নিউজকে জানান, চলতি বছরের গত ২৯মে সন্ধ্যার দিকে বাড়ির পার্শ্বে হাটাহাটি করছিল সম্পা আকতার। এ সময় কে বা কাহারা তাকে তুলে গিয়ে গেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পাওয়ায় পরে সম্পা আকতারের মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করে। মামলায় শরিফ, মনির এবং সেলিম নামের তিন যুবককে আটক করে পুলিশ।

 
এদিকে, মঙ্গলবার রাতে কে বা কাহারা বাড়ির পার্শ্বে একটি উড়োচিঠি ফেলে রেখে যায়। এতে লেখা ছিল নিহত সম্পা আকতারের মরদেহ বনবেলঘড়িয়া তালতলা এলাকার শহিদ হোসেনে আখ ক্ষেতে রয়েছে। পরে ওই উড়োচিঠির বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বুধবার সকাল ১০থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শহিদের আখ ক্ষেত থেকে দুটি হাড় এবং একটি মাথার খুলি উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য জমির মালিক শহিদ হোসেন এবং তার মাকে থানায় নিয়ে আসা হয়।

 
নাটোরের পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার জানান, নিখোঁজ সম্পা আকতারের পরিবারকে উড়োচিঠি দেয়ার সূত্র ধরে পুলিশ কঙ্গালটি উদ্ধার করেছে। তবে কঙ্কালটি নিহত সম্পার কিনা সে বিষয় নিশ্চিত হওয়ার ডিএনএ টেষ্টের জন্য ঢাকায় পাঠানো হবে। পরে রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হলে মামলা পুনরায় গতি ফিরে পাবে।
স/শ