অপরাধ ও দুর্নীতি

উত্তরায় জেএমবির সদস্য সন্দেহে আটক ২

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও নয়টি বোমা উদ্ধার করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে তারা হলেন- কামরুজ্জামান ওরফে সাগর এবং রাশেদ গাজী।

বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের রাস্তায় চলাচল করার সময় র‌্যাবের টহল দলের সন্দেহ হয়। পরে তাদের আটক করা হয়। তাদের শরীরে তল্লাশি করে পিস্তল-গুলি এবং হাতে থাকা একটি ব্যাগে বোমা পাওয়া যায়।

মুফতি মাহমুদ খান আরো বলেন, তারা জেএমবির সদস্য। কী কারণে এখানে এসেছিল, কারা তাদের পাঠিয়েছে তা রিমান্ডে নেওয়ার পর বেড়িয়ে আসবে। তারা সুযোগ পেলে র‌্যাবের ওপর হামলা করতে পারত।

সূূত্র:রাইজিংবিডি