সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া থেকে দেশত্যাগীদের বড় অঙ্কের পুরস্কার দেবে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
উত্তর কোরিয়া থেকে দেশত্যাগীদের বড় অঙ্কের পুরস্কার দেবে দক্ষিণ কোরিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :উত্তর কোরিয়া থেকে গোয়েন্দা তথ্য নিয়ে পালিয়ে আসা ব্যক্তিদের ৮ লাখ ৬০ হাজার ডলার পুরস্কার দেবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে ঘোষিত পুরস্কারের পরিমাণ চার গুণ বাড়িয়ে নতুন এই টাকার অঙ্ক ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া।

মানবপাচারকারীদের সাহায্যে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া।

অস্ত্রসহ পালিয়ে আসলে সৈন্যদেরও পুরস্কার দেয়া হবে।

দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রণালয় বলছে, বিমান-ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট অস্ত্র নিয়ে আসলেও নানা মাত্রায় এই পুরস্কার দেয়া হবে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানাচ্ছে, গুরুত্ব বিবেচনা করে এসব পুরস্কারের অর্থ দেয়া হবে।

গত ২০ বছরের মধ্যে এই প্রথম পুরস্কারের অর্থ বর্ধিত করলো দক্ষিণ কোরিয়া। এখনো পর্যন্ত এর জবাবে উত্তর কোরিয়া কোন পদক্ষেপ নেয়নি।

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের চীনের সীমান্ত অতিক্রম করতে হয় এবং ধরা পড়লে উত্তর কোরিয়ার ফেরত পাঠানোর আশঙ্কা থাকে।

দক্ষিণ কোরিয়ায় পৌছানোর জন্য অনেকে মানব পাচারকারীদের সাহায্য নিয়ে থাকে। দালালদেরকে এজন্য প্রচুর পরিমাণে অর্থ দিতে হয়।