সদ্য প্রকাশিত
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স
দুর্ঘটনা

ঈশ্বরদীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক৪ জুন ২০২০১ মিনিট পড়া
ঈশ্বরদীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ের কাঁঠালতলা এলাকায় ট্রাকচাপায় বিপুল সরদার (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাবনা-পাকশি বগামিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল ওই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে ইলেক্ট্রনিকস একটি শো-রুমে কাজ করতেন বলে জানা গেছে।

সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকীর জানান, ছিলিমপুর মোড় থেকে সকালে বাইসাইকেল চালিয়ে মন্ত্রীমোড় নিজ বাড়ি ফিরছিলেন বিপুল। এসময় পাবনা থেকে পাকশি রূপপুরমুখী একটি ড্রামট্রাক বিপুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: বাংলানিউজ