অর্থ ও বাণিজ্য

ঈদের কেনাকাটায় ক্রেতার আস্থা যমুনা ফিউচার পার্ক

নিউজ ডেস্ক২৭ মে ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আধুনিক হাল ফ্যাশন ও এক্সক্লুসিভ পোশাকের জন্য বরাবরের মতো ক্রেতাদের আস্থা এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক।

ঈদের শপিং করতে আসা ক্রেতারা বলছেন, এখানে একই ছাদের নিচে দেশি-বিদেশি সব বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। পাওয়া যাচ্ছে আধুনিক ও এক্সক্লুসিভ সব পোশাক। ঈদ আনন্দ রঙিন করতে ‘কোটি টাকার ঈদ উপহার’ ঘোষণা করেছে মার্কেট কর্তৃপক্ষ।

রাজধানীর হাতিরঝিল থেকে আসা মেরিনা ঋতু যুগান্তরকে বলেন, হাল ফ্যাশনের পোশাক থেকে শুরু করে জুতা, কসমেটিক্স, বিভিন্ন ডিজাইনের পার্স পাওয়া যাচ্ছে বিভিন্ন শোরুমে।

একজন মেয়েকে সাজানোর জন্য যা যা প্রয়োজন, তার সবই পাওয়া যাচ্ছে এই শপিং মলে। এখানকার ব্যবসায়ীরা ঈদ বা কোনো উৎসব সামনে রেখে রুচিশীল ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ পোশাক এনে থাকেন। যা পড়েলে আকর্ষণীয় ও আলাদা লাগে।

উত্তরা থেকে আসা মো. আল-আমিন বলেন, যমুনা ফিউচার পার্কে আসার একটাই কারণ, এখানে একাধিক ব্র্যান্ডের শোরুম রয়েছে। এখানে মনমতো পোশাক খুঁজে নেয়া যায়। এ ছাড়া এখানে সব ধরনের এক্সক্লুসিভ পোশাক পাওয়া যায়। তাই ঈদের কেনাকাটার জন্য যমুনা ফিউচার পার্ককে বেছে নিয়েছি।

সাভার থেকে আসা সুমি আক্তার বলেন, ‘এত দূর থেকে আসার একটাই কারণ এখানে সবচেয়ে ভালো ডিজাইনের পোশাক পাওয়া যায়। মানও অনেক ভালো। তাছাড়া একই ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়া যায় এখানে। পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর উপকরণ পাওয়া যায়। পাওয়া যায় বাহারি রকমের গিফট আইটেম। তাই সময় পেলেই এই শপিং মল থেকে কেনাকাটা করি।

আর ঈদ এলে তো কথাই নেই। পরিবারের সবার জন্য এখান থেকেই কেনাকাটা করি।’ রোববার শপিং মল যমুনা ফিউচার পার্কে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় দেখা গেছে।

ক্রেতারা মার্কেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক ফ্লোর থেকে আরেক ফ্লোর ঘুরেছেন, আর পছন্দের পণ্য কিনেছেন। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করেন ক্রেতাদের হাতে পছন্দের পণ্য তুলে দিয়ে।

সারা দিন রোজা রেখে কেনাকাটার পর অনেককে ক্লান্ত শরীর নিয়ে শপিং মলের ফুডকোটে ঈফতারের জন্য ভিড় করতে দেখা যায়। ইফতার শেষে আবার চাঙ্গা শরীর নিয়ে কেনাকাটা করেন তারা।

ফিউচার পার্কের ডি-জোনের ‘মেট্রো ফ্যাশন’ শোরুমের দায়িত্বে থাকা মো. কবির হোসেন বলেন, ঈদকে ঘিরে ভারত ও পাকিস্তান থেকে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ পোশাক আনা হয়েছে।

মানে ভালো ও দামে তুলনামূলক কম হওয়ায় সব ধরনের ক্রেতা পছন্দ করে কিনছেন। এসব পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের সারারা থ্রি-পিস। মসলিন থ্রি-পিসও ভালো চলছে। তিনি বলেন, গরম মাথায় রেখে আমরা পাতলা কাপড়ের পোশাক এনেছি, যা পরতে আরামদায়ক।

শপিং মলের জিন্স অ্যান্ড কো. শোরুমের দায়িত্বে থাকা মো. রাজিব সারোয়ার বলেন, ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে উন্নতমানের ও আধুনিক ডিজাইনের সব ধরনের এক্সক্লুসিভ পোশাক আনা হয়েছে। ক্রেতারাও দেখে আকৃষ্ট হচ্ছেন। পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন।

এদিকে ক্রেতাদের ঈদ আনন্দ আরও রঙিন করে তুলতে ‘কোটি টাকার ঈদ উপহার’ ক্যাম্পেইন চালু করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। এ অফারের আওতায় যে কোনো শোরুম থেকে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করে যে কেউ পেতে পারেন মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক আইটেমসহ নানা ধরনের পণ্য। এ ছাড়া প্রতিটি কেনাকাটার বিপরীতে ক্রেতারা নিশ্চিত উপহার পাচ্ছেন।

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কোটি টাকার ঈদ উপহার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে ক্রেতাকে যমুনা ফিউচার পার্ক থেকে এক হাজার টাকার কেনাকাটা করতে হবে। এরপর গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে যমুনা ফিউচার পার্ক অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কেনাকাটার বিবরণী দিলেই ক্রেতা তৎক্ষণাৎ উপহার পাবেন।

অন্যদিকে ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে গিফট পেতে পারেন, সে জন্য ওয়েস্ট কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। অ্যাপে তথ্য দেয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা তার গিফট বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। কোটি টাকার ঈদ অফার ক্যাম্পেইনের আপডেট তথ্য যমুনা ফিউচার পার্ক ফেসবুক পেজে