বিজ্ঞান ও প্রযুক্তি

ইসিজি অ্যাপে সতর্ক হলো হৃদরোগী

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যাপলওয়াচে নতুন ইসিজি অ্যাপ যুক্ত হয়েছে গত শুক্রবার। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) অ্যাপটি ইতোমধ্যে এক ব্যবহারকারীকে সতর্ক করে তাকে ডাক্তারের কাছে ছুটতে বাধ্য করেছে।

রেডিট ফোরামে এক ব্যবহারকারী জানিয়েছেন, রাতের বেলা অ্যাপটি নামিয়েছিলাম। এতে ঘড়িটি অ্যাবনরমাল হার্ট রেটের (অস্বাভাবিক হৃদস্পন্দন) নোটিফিকেশন দিচ্ছিলো। ইসিজি অ্যাপে লেখা উঠলো আর্টরিয়াল ফিব্রিলেশন। বেশ কয়েকবার চেষ্টা করার পরও অ্যাপটি একাই একই সতর্কবার্তা দেখাচ্ছিল। এরপর আমার স্ত্রী ঘুম থেকে উঠে অ্যাপলওয়াচটি হাতে পরলো। তার বেলায় সব স্বাভাবিক ছিলো। সবশেষে আমি আবারও অ্যাপটি ব্যবহার করলে ফলাফল আসে আর্টরিয়াল ফিব্রিলেশন। এতে আমি ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই।

যখন ডাক্তারের কম্পাউন্ডার আমাকে জিজ্ঞেস করলেন কী সমস্যা তখন বেশ বিব্রত হলাম। বললাম, অ্যাপল ওয়াচের নতুন ফিচারের নোটিফিকেশন পেয়ে চলে এসেছি। এটা কী একটু পরীক্ষা করে দেখবেন?

স্ক্রিনের দিকে তাকিয়ে কম্পাউন্ডার বললেন, আমি ডাক্তার ডেকে আনছি। এরপর ডাক্তার এসে স্ক্রিনে তাকিয়ে বললেন, অ্যাপলের গুদাম কিনে নেওয়া উচিত আপনার। এই ঘড়ি আপনাকে বাঁচিয়ে দিয়েছে।

ইসিজি অ্যাপটি সব ধরণের মেডিকেল কন্ডিশন শনাক্ত করতে পারে না। তবে প্রাথমিকভাবে রোগীকে তার হৃৎস্পন্দনের গতি সম্পর্কে তথ্য দিতে পারে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৪ প্রথম কোনো স্মার্টওয়াচ যেখানে ইসিজির সুবিধা রয়েছে। এতে ৩০ সেকেন্ডে ইসিজি রিপোর্ট পাওয়া যায়।

বিজিআর অবলম্বনে