সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মতবিনিময়

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মতবিনিময়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় আগামীর বাংলাদেশে নির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা ও তার যৌক্তিকতা তুলে ধরেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

এ সময় সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থানের বিষয়টির বিস্তারিত তুলে ধরা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ।

ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খায়রুল আহসান মারজান, মুহাম্মাদ রাজন শিকদার।