সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মেরকেলের লড়াইয়ের ডাক

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মেরকেলের লড়াইয়ের ডাক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের ডিসেম্বরে বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে এক সন্ত্রাসী ট্রাক হামলায় প্রাণ হারান ১২ জন। তার প্রতিক্রিয়ায় ইসলামি সন্ত্রাসবাদকে জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দেন দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। এবার ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলেন তিনি। এজন্য রাশিয়ার সঙ্গে কাজ করাকে গুরুত্বপূর্ণ বললেন মেরকেল।

 

অবশ্য রাশিয়ার সঙ্গে ইউরোপের বন্ধনটা এখনও বেশ চ্যালেঞ্জিং মনে করেন মেরকেল। শনিবার ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই এমন একটি জায়গা যেখানে আমাদের আগ্রহ একই। আমরা এখানে একসঙ্গে কাজ করতে পারি।’

 

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৭টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কড়া সমালোচনাকারী মেরকেল আরও উল্লেখ করেন, সন্ত্রাসবাদের উৎস ইসলাম নয়। ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মুসলিম দেশগুলোকে সঙ্গে পাওয়া খুব কঠিন ছিল বলেন তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন