জাতীয়

ইসলামকে হেয় করতে নিরীহ মানুষকে হত্যা

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দুঃখ লাগে, যখন দেখি কিছু বিপথগামী ঠান্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারা ইসলাম ধর্মকে হেয় করছে।

বুধবার সকালে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদ রুখতে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সুষ্ঠুভাবে হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ যেন হজের নাম করে সৌদি আরবে থেকে না যায় এ বিষয়ে নজর দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয় এর জন্য প্রশংসা করেছে। আমরা এই সুনাম অব্যাহত রাখতে চাই।’

 

সূত্র: রাইজিংবিডি