সিল্কসিটিনিউজ ডেস্ক :
এবার ওয়েব ছবি ‘তোমার জন্য মন’ নিয়ে ফিরলেন শিহাব শাহীন। ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। ৪ নভেম্বর প্রকাশিত হয়েছে ছবির গান ‘সুন্দরী কন্যা’। ময়মনসিংহ গীতিকা থেকে নেওয়া গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী।
যৌথভাবে তাঁর সঙ্গে গেয়েছেন জেফার রহমান। প্রকাশের পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছে গানটি।
ইমন চৌধুরী বলেন, ‘অনেক বছর ধরে ময়মনসিংহ গীতিকা নিয়ে কাজ করছি। বেশ কয়েকটি গান এর মধ্যে প্রকাশিত হয়েছে।

এই গান অনেক দিন ধরে যত্নে রেখেছিলাম। ছবির গল্পের সঙ্গে গানটির কথা ও সুর মিলে যাওয়ায় শিহাব শাহীন ভাইকে বলেছিলাম। তিনিও পছন্দ করেছেন বলেই গানটি ছবিতে ব্যবহৃত হয়েছে। এই গানগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়।
এই প্রজন্মের কাছে গানগুলো পৌঁছে দিতে পারলে নিজের কাছে ভালো লাগে।’









