সিল্কসিটিনিউজ ডেস্ক :
আটকৃতরা হলেন, দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক নিশ্চিত করেছেন।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, ‘নাশকতা চালিয়ে বিভিন্নস্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ থাকায় দুই আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।’









