সদ্য প্রকাশিত
খেলা

ইংল্যান্ডের টেস্ট দলে গে

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬১ মিনিট পড়া
ইংল্যান্ডের টেস্ট দলে গে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিরোনাম পড়ে ভাববেন না আবার সমকামীকে সুযোগ দিয়েছে ইংল্যান্ড। এই গে একজন ক্রিকেটার।

যার পুরো নাম এমিলিও নিকো গে। ক্রিকেটে যিনি এমিলিও গে নামে পরিচিত।
প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন গে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক অনেক আগেই হয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে গানসির বিপক্ষে অভিষেক হয় ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের। মায়ের দেশ ইতালির হয়ে খেলা ৩টি টি-টোয়েন্টির সর্বশেষটি খেলেছেন সেই বছরের জুলাইয়েই। প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস।
এবার জন্মভূমির হয়ে খেলবেন গে।

বেডফোর্ড শহরে জন্ম ও বেড়ে ওঠা ব্যাটার কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চলতি মৌসুমে ব্যাটারদের রানের তালিকায় দুইয়ে আছেন তিনি। ডারহামের হয়ে ৮ ইনিংসে করেছেন ৫৫২ রান। নামের পাশে আছে এক ফিফটির বিপরীতে ৩ সেঞ্চুরি।