সিল্কসিটিনিউজ ডেস্ক :
নতুন মৌসুমের দলবদল শেষ হলেও ফুটবল মহলে এখনো আলোচনার কেন্দ্রে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সাহসী সিদ্ধান্ত। কোনো প্রথাগত ব্যাকআপ লেফট-ব্যাক দলে না নিয়ে বড় ধরনের কৌশলগত জুয়া খেললেন কোচ মাইকেল ক্যারিক এবং ক্লাবটির নীতি-নির্ধারকেরা।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচি সামনে রেখেও পুরো মৌসুমে একক লেফট-ব্যাক হিসেবে ইংলিশ তারকা ডিফেন্ডার লুক শ’র ওপর ভরসা রাখছে। তিনি গত মৌসুমে প্রিমিয়ার লিগের ৩৮টি ম্যাচের সবকটিতেই শুরু থেকে খেলেছেন, যা তার পূর্ববর্তী ইনজুরির রেকর্ড বিবেচনা করলে এক অসাধারণ ব্যাপার ছিল।

তবে তার পূর্বের ইনজুরি প্রবণতার ইতিহাস এবং চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফেরায় ইউনাইটেডকে প্রায় ৬০টিরও বেশি ম্যাচ খেলতে হতে পারে। ৩১ বছর বয়সে এই তারকার পক্ষে একা সব ম্যাচ খেলা অসম্ভব।
তা জেনেও ক্লাব ব্যাক-আপ হিসেবে টায়রেল মালাসিয়া-এর চুক্তি শেষ হওয়ায়ে তাকে ছাড়ার অনুমিত দেয়।
ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কয়েকজন লেফট-ব্যাককে দলে নেওয়ার জন্য তালিকায় রেখেছিল। এর মধ্যে ছিলেন নিউক্যাসেলের লুইস হল, বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দে এবং রেসিং সান্তান্দারের হোর্হে সালিনাস। সবশেষে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যান সিটি থেকে রায়ান আইত-নুরিকে ধারে (লোন) আনার চেষ্টা করেছিল, কিন্তু সিটি তাতে রাজি হয়নি।
এই চুক্তিটি সফল করতে হলে ইউনাইটেডকে পরবর্তীতে আইত-নুরিকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার শর্তে রাজি হতে হতো। কিন্তু ক্লাবটি সেই শর্ত না মেনে, তাদের আসল পছন্দের খেলোয়াড়দের পাওয়ার জন্য আপাতত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
এখন দলবদলের সময় শেষ হয়ে গেছে। ফলে অন্তত আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়ার আগ পর্যন্ত, ইউনাইটেড এবং কোচ ক্যারিককে এই হিসাব-নিকাশ করা জুয়ার ওপর ভরসা করেই টিকে থাকতে হবে। কিংবা ব্যর্থতার মুখোমুখি হতে হবে।










