বিজ্ঞান ও প্রযুক্তি

ই-বাইক আনলো আকিজ

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাটারি চালিত তিন চাকার ইলেক্ট্রনিক বাইক এনেছে আকিজ মোটরস। বাইকটির নাম দেওয়া হয়েছে ‘সাথী’।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মুহাম্মাদ আবুল হাশেম বলেন, বাইকটিতে ৬০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে ই-বাইকটি শহরের মধ্যে ৫০ থেকে ৫৫ কিলোমিটার ‌ও হাইওয়েতে ৬০ থেকে ৬৫ কিলোমিটার যেতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে ই-বাইকটি। ৪ থেকে ৬ ঘণ্টা চার্জে সারাদিন চলবে ই-বাইকটি।

ই-বাইকটি সম্পর্কে আকিজ মটরসের ইলেকট্রিক মোটরসাইকেল সার্ভিস ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফারুক বলেন, ‘পরিবেশ বান্ধব ই-বাইকটি ২৫০ কেজি পর্যন্ত ধারণ করতে পারে।

ব্যাটারি ও মটরে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। দুই হাজার টাকা মূল্যছাড়ে বাইকটি কেনা যাবে ১ লাখ ২৮ হাজার টাকায়।