বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের কাউন্সিলার ইলোরা নাজ কেমি (৪০) আর নেই। রোববার রাত ১১টায় রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি……রাজিউন)।
তিনি দীর্ঘ দিন থেকে স্তন ক্যান্সারে ভূগছিলেন। তাঁর স্বামী, এক মেয়ে, এক ছেলে, মা, ভাই বোন, মামাসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।
সোমবার বেলা ২টায় আড়ানী পৌরসভার হামিদকুড়া মহল্লায় তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আড়ানী পৌর মেয়র মুক্তারসহ বিভিন্ন রাজনৈতিক নের্তৃবন্দ শোক প্রকাশ করেন।
স/শ











