সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আল্পস পর্বতে তুষার ধসে ‘বহু হতাহতের’ আশঙ্কা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আল্পস পর্বতে তুষার ধসে ‘বহু হতাহতের’ আশঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্রান্সের আল্পস পর্বতে তুষার ধসে চাপা পড়ে বেশ কয়েকজন লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় পর্বতের তিগনেস স্কি রিসোর্টে তুষার ধসের ঘটনায় তারা চাপা পড়েন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

সংবাদমাধ্যম জানায়, রির্সোটের উন্মুক্ত স্থানে যেখানে লোকজন চলাফেরা করেন সেখানে তুষার ধসের ঘটনায় বহু লোক চাপা পড়েছেন।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারের নিচে বহু লোক চাপা পড়েছেন। দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হবে না। ফলে সেখানে পৌঁছাতে পায়ে হাঁটতে হবে, যা সময় সাপেক্ষ।

 

রিসোর্টের আশপাশের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে আশপাশের সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ