রাজশাহী

আ’লীগে গডফাদার নয়, জনপ্রিয় নেতা দরকার: রাজশাহীতে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
অনুপ্রবেশকারীদের নিয়ে দল ভারি করার দরকার নাই। বসন্তে কোকিল আসে, আবার বসন্ত গেলে তেমনি চলে যায়। আওয়ামীলীগে পরগাছা অনুপ্রবেশকারীদের জায়গা হবে না। যে নেতারা এগুলো নিয়ে দল ভাড়ি করেছেন তারা এগুলোকে সরান। কে কি করে আমরা জানি ও নেত্রীও জানেন। আওয়ামী লীগের গডফাদার দরকার নাই। জনপ্রিয় নেতার দরকার আছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা কেউ পকেট কমিটি করবেন না। ত্যাগি নেতাদের দলে স্থান দেন। আমি রাজশাহীতে এসে দেখলাম অনেক কর্মীর চোখ, হাত, পা নেই। তারা দলের জন্য দিয়েছে। নেতারা  কর্মীদের দিকে নজর দেবেন। তারা কি চাই সেই দিকে খেলায় রাখবেন। কর্মীদের চোখের ভাষা, মনের ভাষা আপনাদের বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে রাজনীতি করার দরকার নাই।

ওবায়দুল কাদের বলেন, এমপিরা আশে-পাশের মানুষদের ঠিক করেন। আপনাদের পরিচয় দিয়ে অনেকে অপকর্ম করছে। সেগুলো বন্ধ করুন। শেখ হাসিনার উন্নয়নের খাটতি নেই, আপনাদের  আছে আচরণের ঘাটতি। আওয়ামী লীগকে বাঁচাতে কর্মীদের বাঁচাতে হবে। বড় বড় নেতারা কর্মীদের পাহাড়ায় ব্যাবহার করেন। এগুলো বন্ধ করেন। কর্মীদের পাশে দাঁড়ান।

তিনি বলেন, আমাদের আদর্শ বঙ্গবন্ধু, আদর্শ শেখ হাসিনা। এই শহরে ৫০০ লোক নিয়ে কর্মীসভা করা কঠিন ছিলো। কিন্তু আজ হাজার হাজার মানুষ নিয়ে আমরা কর্মী সভা করছি। দল ক্ষমতায় রাজশাহীতে সুদিন এসেছে। রাজশাহী অভাবি এলাকায় ছিলো। সেই দিন চলে গেছে। এখন রাজশাহীতে বিদ্যুৎ ও গ্যাস এসেছে। বর্তমানে রাজশাহী ঢাকা ছাড়িয়ে গেছে, কারণ রাজশাহী দুষণমুক্ত নগরী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সমাবেশের সভাপতিত্ব করছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক আবদুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ আয়োন উদ্দীন, এনামুল হক, আবদুল ওয়াদুদ দারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাংসদ বেগম আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুস সাত্তার, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন, ভূমি মন্ত্রী শামসুলসহ রাজশাহী জেলা, মহানগর ও বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

স/আ