সদ্য প্রকাশিত
খেলা

আরেকটি ট্রেবলে চোখ এনরিকের

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আরেকটি ট্রেবলে চোখ এনরিকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্সেলোনায় দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছিলেন লুই এনরিকে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল জিতে আবার সেই স্বাদ পাওয়ার ইচ্ছা জেগেছে স্প্যানিশ কোচের মনে।

গত বুধবার সেল্তা ভিগোর বিপক্ষে দ্বিতীয় লেগ ড্র করে কোপা থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। এতে চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা জয়ের জন্য এগিয়ে শুধু দুই স্প্যানিশ জায়ান্ট বার্সা ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

গত দুই মৌসুমের কোপা দেল রে জেতা বার্সার টানা সপ্তম সেমিফাইনাল নিশ্চিতের পর এনরিকে তার লক্ষ্যের কথা বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমরা তিনটি টুর্নামেন্টের সবগুলো জেতার কথা বলেছি। কারণ এর আগেও আমরা এটা করেছি।’

ট্রেবল জয়ের ইচ্ছাটা স্বাভাবিকভাবে হওয়ার কথা মনে করছেন বার্সেলোনার হয়ে মাত্র দুটি শিরোপাবঞ্চিত কোচ, ‘১০টি শিরোপার ৮টি জেতার পর এটা বলা অদ্ভুত যে আমরা সবকিছু জিততে চাই না। আমাদের লক্ষ্য প্রত্যেকটি শিরোপা জেতা। কিন্তু এটা সহজ হবে না, খুব কঠিন হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন