সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজে’র সদস্য পদ থেকে দুই জনের অব্যহতি

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
আরইউজে’র সদস্য পদ থেকে দুই জনের অব্যহতি

নিজস্ব প্রতিবেদক:
নৈতিকস্খলনজনিত কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দুই সদস্যকে অব্যহতি দিয়েছে সংগঠনটি। আজ বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরইউজে’র সদস্য জহুরুল ইসলামের স্ত্রী আইরিন সুলতানা আরইউজে’র নিকট তার বিরুদ্ধে নৈতিকস্খলন ও মারধরের অভিযোগ করেন। তার স্ত্রীর দায়ের করা মামলায় জহুরুল ইসলাম বর্তমানে জেলহাজতে রয়েছেন। তিনি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।

অন্যদিকে মাহফুজুর রহমান রুবেলকে সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে।

আরইউজে’র নির্বাহী কমিটির সভায় তাদের সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে জানানো হয়।
স/শ