সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজে কার্যালয়ে সাংবাদিক বুলবুল চৌধুরী স্মরণসভা মঙ্গলবার

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আরইউজে কার্যালয়ে সাংবাদিক বুলবুল চৌধুরী স্মরণসভা মঙ্গলবার

প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহীর সিনিয়র সাংবাদিক, আরইউজের সদস্য ও দৈনিক যুগান্তরের সাবেক রাজশাহী ব্যুরো প্রধান বুলবুল চৌধুরী স্মরণসভা আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর’১৭) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিকেলে ৫ টায় অনুষ্ঠিত এ স্মরণসভায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সকল সম্মানিত সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, দৈনিক যুগান্তরের সাবেক রাজশাহী ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক বুলবুল চৌধুরী গত বুধবার (১৩ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে দক্ষতারসাথে কাজ করেছেন।

স/শ