সদ্য প্রকাশিত
সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ অ্যানথ্রপিকের, শেয়ারবাজারে রেকর্ড অভিষেক যুবদল মাঠে নামলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না নড়াইলে হামলায় কৃষকদল নেতা নিহতের ঘটনায় রিজভীর নিন্দা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন রিজভী আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
শিল্প ও সাহিত্য

আর কতোকাল…!!

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আর কতোকাল…!!

 শফিকুল ইসলাম

হে,,,হে,,,হেই,,,মানুষ চিনো হে

মানুষের পাশে দাঁড়াও হে

আর কতোকাল ভয় পাবি বল

মানুষ হত্যার রাজনীতি বন্ধ করবি না কেনো বল?

আর কতো মায়ের চোখের জল পরবে বল 

এবার আসো হে মানুষ রাজপথে আসো

প্রশাসনের ভণ্ডামি আসো রুখে দেই আসো।

আর কতোকাল আতঙ্কে থাকবি বল

নিয়ন্ত্রণের শিকল পায়ে বন্দি থাকবি বল

আসো হে আসো কাঁধে-কাধ মিলাই

হাতে হাত রাখি এসো হে আসো রাজপথে নামি

আর কতোকাল কফিন হবি বল

বরফে ঢেকে গাড়ি দিয়ে বাড়ি যাবি বল

আর কতো প্রহসন নিবি বল

আসো হে আসো এক সুরে গান ধরে আসো

‘কালো হাত’ ভাঙ্গি আসো সজাগ হই আসো,

সজাগ হই আসো।

আর কতকাল গোলামের গানী টানবি বল

এবার আয় আসো,,, বুঝে নেই আসো।

নিজ অধিকার বুঝে নিই আসো।

আর কতোকাল নিরাপত্তাহীনতায় ভুগবি বল

আয় আয়…নিজেদের নিরাপত্তা নিজেরাই এবার দিই।

আর কি সহ্য করা যায় এতো অত্যাচার, লাশ বহন?

আসো আর লাশ চাই না… রাজপথে আসো।