সিল্কসিটিনিউজ ডেস্ক:
আবুধাবি টেস্টে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা খুব একটা ভালো কাটল না বাংলাদেশের।
অধিনায়ক রহমত শাহকে নিয়ে ভালোভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছেন ওপেনার আবদুল মালিক।

দুজন ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছেন।
মালিক অপরাজিত আছেন ৬০ রানে। সাত টেস্টের ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।
প্রথম ইনিংসে ২ উইকেটে ১৩১ রান তুলে চা বিরতিতে গেছে আফগানিস্তান।
দ্বিতীয় সেশনে ৯৭ রান যোগ করেছে আফগানরা; হারিয়েছে শুধু শহীদউল্লাহ কামালের উইকেট। তাকে ফিরিয়েছেন ইবাদত হোসেন।
তিন ফিফটি আর লোয়ার অর্ডারে নাঈম হাসানের দৃঢ়তায় প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হয়। ৮ উইকেট হাতে নিয়ে আফগানিস্তান এখন ২১৫ রানে পিছিয়ে।










