সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আবারও জাহাজ ছিনতাই সোমালি জলদস্যুদের

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আবারও জাহাজ ছিনতাই সোমালি জলদস্যুদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১২ সালের পর প্রথমবারের মতো বাণিজ্যিক জাহাজ ছিনতাই করলো সোমালির জলদস্যুরা। মঙ্গলবার সোমালিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ওসেন বিঅন্ড পাইরেসি নামে সাগরে জলদস্যু কবলিত জাহাজগুলো উদ্ধারে সহায়তা দানকারী একটি প্রতিষ্ঠান জানিয়েছে, দ্য এরিস ১৩ নামের পানামার এক কোম্পানির মালিকানাধীন জাহাজটি থেকে সোমবার বিপদবার্তা পাওয়া গিয়েছিল। পরে এর ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে গতিপথ পরিবর্তন করে সোমালি বন্দরনগরী আলুলার দিকে নিয়ে যাওয়া হয়।

আলুলার জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ এনাব বলেছেন, ‘তেলবাহী ট্যাংকারটি জলদস্যুরা ছিনতাই করেছে এবং তারা এটি আলুলার কাছে নিয়ে এসেছে।’শহরে অবস্থানরত জলদস্যুরাও এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তিনি।

জাহাজটির গতিপথ সনাক্তে কর্মরত নৌসেনাদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি স্টিড জানিয়েছে, ধারণা করা হচ্ছে ট্যাংকারটিতে আটজন ক্রু রয়েছে।

তিনি বলেছেন, ‘গতকাল বিকেলে (সোমবার) জাহাজ থেকে জানানো হয়েছিল, দুটি নৌকা তাদের অনুসরণ করছে। এরপরই এটি অদৃশ্য হয়ে যায়।’

২০১১ সালে সোমালি উপকূলের কাছ দিয়ে যাতায়াতরত জাহাজগুলোর ওপর ২৩৭ বার হামলা চালিয়ে শতাধিক ক্রুকে জিম্মি করেছিল জলদস্যুরা। ওসেন বিঅন্ড পাইরেসির হিসেবে, জলদস্যুদের কারণে সাতশ কোটি ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছিল। এরপরই মালিকরা জাহাজের নিরাপত্তা জোরদার এবং সোমালি উপকূল এড়িয়ে চলার নির্দেশ দিলে জলদস্যুদের উৎপাত কমতে শুরু করে।

সূত্র: রাইজিংবিডি