সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
আফগানিস্তানে তালেবান হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে তালেবানদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক রাজধানী লস্কর গাহ-এর ওই ফাঁড়িটিতে শব্দবিহীন অস্ত্র ও গ্রেনেড নিয়ে এ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ সময় তারা পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়। আফগান কর্মকর্তারা এ হামলা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।

 

হেলমান্দের উপ-পুলিশ প্রধান জানান, তালেবান সদস্যরা শব্দহীন বন্দুক দিয়ে একজন রক্ষীকে গুলি করে হত্যার পর ফাঁড়িতে ঢুকে বাকি পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এরপর সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে অন্যদের হত্যা করা হয়।

 

ফাঁড়িতে অবস্থানরত পুলিশ সদস্যদের মধ্যে কেউ তালেবানের পক্ষ নিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 

হেলমান্দ প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে লস্কর গাহ এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুই লাখ মানুষের বসবাস।

 

এদিকে আরেক হামলায় মারজাহ জেলায় আরও ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগান তালেবানের একজন মুখপাত্র জানান, ঘণ্টাখানেক ধরে চলা বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন