সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্ত

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্ত

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমের পর এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন এঁকে দিলো ব্র্যাক।

মঙ্গলবার সকাল থেকে উপজেলা বাসস্ট্যান্ড চত্বর, হাটবাজার এলাকা, উপজেলা ও ইউপি পরিষদ চত্বরে বেশ কিছু ওষুধ ও নিত্যপণ্যের দোকানগুলোর সামনে এই বৃত্ত আঁকা হয়েছে।

আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের দাবীর এরিয়া ম্যানেজার মহাতাব হোসেন বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের পর মঙ্গলবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বাজার করার জন্য সকল কাঁচাবাজারসহ ঔষধের দোকানের সামনে বৃত্তাকার চিহ্ন অঙ্কন করা হচ্ছে। জনগণের সেবায় আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের এসব উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, ক্রেতা ও ব্যাবসায়ীরা।

এসময় উপস্থিত ছিলেন- আদমদীঘির ব্র্যাক এরিয়া অফিসের প্রগতির এ.এম হারুন-অর রশিদ, উপজেলা হিসাব ব্যবস্থাপক শাহাবুল ইসলাম, দাবী বি.এম সফিউল ইসলাম, বি.এম বিসিইউপি সুকুমার চন্দ্র সরকার প্রমূখ।

স/অ