সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

আত্রাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু


আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ক্ষেতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আলা উদ্দিন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে হাটকালুপাড়ার গ্রাম পুলিশ নাছেলের ছেলে আলা উদ্দিন ক্ষেতে সার প্রয়োগ করছিলেন। এসময় তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।

এস/আই