আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের সমাসপাড়া খালপাড়া নামক স্থানে বাড়ির পাশের্^র ডোবাতে পড়ে রিয়াদ নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার সমাসপাড়া গ্রামের মিজান রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার ছলে বাড়ি পাশের ডোবায় পড়ে যায় শিশুরিয়াদ। পরে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে শিশু রিয়াদের মৃতদেহ ডোবাতে দেখতে পেয়ে এলাকার লোকজন মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরোদ্দোজা জানান, শিশুর মৃত্যুর সংবাদ জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স/শ









