নিজস্ব প্রতিবেদক:
রিভারভিউ বনাম রাজশাহী রয়েলস ম্যাচ দিয়ে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগরীর দড়িখরবোনা ডাববাগান মাঠে তৃতীয় আসরের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে।
আয়োজনকরা বলছে, শহীদ রবিউল ইসলাম চাঁন্দু ১৯৯৪ সালের ৩১ আগস্ট আততায়ীদের হাতে নিহত হন। শহীদ চাঁন্দু একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক ছিলেন। শহীদ চাঁন্দু’র স্মৃতি স্মরণে শহীদ চাঁন্দু স্মৃতি সংঘের যাত্রা শুরু হয়।
২০১৫ সালের ২৬ মার্চ প্রথম আসর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় আসর পরের বছর অনুষ্ঠিত। প্রথম আসর ডে-না্ইট ফরমেটে অনুষ্ঠিত হলেও তৃতীয় আসর শুধু মাত্র নাইট গেম অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে এ স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে চার পাশে আলোক সজ্জা ও বিভিন্ন ব্যানার ও লাল- সাদা পতাকা শোভাপাচ্ছে। প্রতিটি খেলায় মাত্র যোগ করেছে থার্ড আমপায়ার। খেলার মাঠে দুইট সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই ক্যামেরা দেখে থার্ড আমপায়ার সিদ্ধান্ত নেবে।
আয়োজকদের পক্ষ থেকে আরো বলা হচ্ছে, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা সময় মত আসবে। পাশাপাশি প্রতিটি টিমের খেলোয়াড়দের বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। এ স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের ১২ ওভারের খেলায় ৩২টি দল অংশগ্রহণ করছে। আজ শুক্রবার উদ্বোধনী খেলায় রিভারভিউ বনাম রাজশাহী রয়েলস।

স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমন।
প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি খেলা সন্ধ্যা সাড়ে ছয়টা ও অপর খেলা সাড়ে আটটায়। তবে আজ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ খেলায় রাজশাহী অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজডট কম মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে। সিল্কসিটিনিউজডট কম এই টুর্ণামেন্টের সব খেলাগুলোর কাভারেজ দেবে। খেলাটি ফাইনাল আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।
স/আ









