সদ্য প্রকাশিত
রাজশাহী

আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি ১৮ দিনেও

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি ১৮ দিনেও

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চন্ডিপুর এলাকার সবুজ আলী (২৫) নামে এক যুবককে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেলেও ১৮ দিনেও সন্ধান পাননি তার পরিবার।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন প্রেসকাবে সবুজের সন্ধান না পেয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজের পিতা জারজিস আলী বিসু বলেন, সবুজের নামে থানায় একটি মামলা আছে। রাজপাড়া থানার এমজিআর মামলা নং ৪০৫/১৬ । এলাকার আয়েশা আক্তার ববী নামে এক নারী ওই মামলার বাদি।

 

তিনি আরও উল্লেখ করেন, গত ১২ অক্টোবর তারিখ রাত পৌনে ২টার দিকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে  ছয়জন সাদা পোষাকধারি ব্যক্তিসহ মামলার বাদী রাজপাড়া থানাধীন চন্ডিপুর নিবাসী আয়েশা আক্তার ববী ও তার মাতা শুকুমনী রায়পাড়াস্থ আমার আত্নীয় গফুরের বাড়ীতে তল্লাশী চালিয়ে মাইক্রোবাসে করে সবুজকে তুলে নিয়ে যায়। ঐদিনের পর থেকে সবুজের আর খোঁজ মেলেনি।

 

সবুজের পিতা জারজিস আলী বিসু জানান, থানা, ডিবি অফিস, র‌্যাব অফিস, পিবিআই অফিস এবং সর্বশেষ কোর্টে গিয়েও সবুজকে পাওয়া যায়নি। ১৮ দিন অতিবাহিত হওয়ায় উপায়ন্তর না পেয়ে সবুজের পিতা জারজিস আলী বিসু চন্ডিপুরনিবাসি আয়েশা আক্তার ববী (২৪) ও তার মাতা শুকুমনী (৪০)সহ আরো অজ্ঞাত ০৬ জনকে আসামী করে মহানগরির রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  যাহার নম্বর ৮১পি/১৬ রাজপাড়া, ধারা-৩৬৪/৩৪ ।
সংবাদ সম্মেলনে সবুজের পিতা জারজিস আলী বিসু জোড় দাবী জানিয়ে বলেছেন, আমার ছেলে সবুজকে যদি আইন-শৃংখলা বাহিনী ধরে নিয়ে থাকেন তাহলে অবিলম্বে তাকে কোর্টে সপর্দ্দ করে বিচারের মুখমুখি করা হোক। আর যদি তাকে অপহরণ করা হয়, তবে তাকে দ্রুত উদ্ধার করা হোক।’

স/অ