নিজস্ব প্রতিবেদক:
রাজাশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হলেন, ইনস্টিটিউট অব হেলথ কেটনোলজির দ্বিতীয় বর্ষের ল্যাবের ছাত্র শেখ তারেক (২০) ও অন্যদের নাম ঠিকানা জানা যায়নি।
জানা গেছে, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সহ-সভাপতি ফয়সাল গ্রুপের মধ্যে অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংর্ঘষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, নঁওগার পরশার আবদুর রউফের ছেলে আবু বক্কর (২১), নওদাপাড়া আমচত্বর এলাকায় গোলাম তৌহিদের ছেলে আবুল বাসার (২০), দুর্গাপুর গগণবাড়ি এলাকার আজের আলীর ছেলে ইমরান আলী (১৯), পিরজপুরের গোলাম হাওলাদারের ছেলে সাইমোন (১৯) ও চাঁপাইনবাবগঞ্জের তোজাম্মেল হোসেনের ছেলে শাহীন (১৯)।
এ আটকের বিষয়টি রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, এই দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করে আসছিল। এরই জের জের ধরে বুধবার সকাল ১১টার দিকে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স/আ









