সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আ. লীগের শরিকদের বিচার করতে হবে: জাগপা

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২৫২ মিনিট পড়া
আ. লীগের শরিকদের বিচার করতে হবে: জাগপা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগের শরিক ১৪ দল এবং তার সহযোগীদের বিচার করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

মাসব্যাপী কর্মসূচির ৭ম দিন সোমবার (৭ জুলাই) শরীয়তপুর জেলার বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট মোড়, মডেল মসজিদ এলাকায় গণসংযোগ, লিফলেট
বিতরণ ও পথসভায় এ দাবি জানান জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান।

তিনি বলেন, ‘গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগকে যারা বৈধতা দিয়েছিল সহযোগিতা করেছিল তারাও একই দোষে দুষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার শরিক দলদের বাংলার জনগণ মেনে নেবে না। অতএব আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ও তার সহযোগীদের বিচার করতে হবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাগপা সমন্বয়ক মো. নাসির উদ্দিন, শরীয়তপুর জেলা জাগপা সমন্বয়ক মো. জসিম শিকদার, শরীয়তপুর জেলা জাগপা নেতা রিপন ফকির, মো. হিমেল সিকদার প্রমুখ।

জাগপা নেতারা বলেন, ‘নির্বাচন ও সংস্কারকে সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না। বিচার হতেই হবে একইসঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা প্রতিবেশী চাই, প্রতিবেশীর নামে প্রভু চাই না। বাংলার মাটিতে বসে যারা হিন্দুস্তানের দালালি করছেন তাদের সাবধান করে দিতে চাই। আগামীর বাংলাদেশে ভারতীয় দালালদের স্থান নাই।’

এদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান