লাইফ স্টাইল

অহেতুক যৌন সুবিধা নিলে মুখের উপর ‘না’ বলে দেবে সেক্স ডল সামান্থা

নিউজ ডেস্ক২৭ জুন ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামান্থা নামটা ইতিমধ্যেই বেশ পরিচিত। রোবোটিক সেক্স ডলের নাম সামান্থা। এবার সামান্থাকে নতুনভাবে নিয়ে আসছে তার নির্মাতা সংস্থা সিন্থিয়া অ্যামাটাস।

এবার থেকে আর কোনও অপমান বরদাস্ত করবে না সামান্থা। যদি সে বুঝতে পারে যে তার কাছ থেকে অহেতুক কেউ সুবিধা নিচ্ছে বা অপমান করছে, তাহলে সে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মনে হয় যে তার পুরুষসঙ্গী তার দিকে মনোযোগ দিচ্ছে না, তাহলে মুখ ফিরিয়ে নেবে সামান্থা।

স্পেনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ড. সার্গি এই সেক্স ডল আবিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, ওই সেক্স ডলে একটা বিশেষ আপডেট আনার চেষ্টা চলছে। বিশেষ কিছু সময়ে বন্ধ হয়ে যাবে রোবট। কেউ যদি অহেতুক যৌন সুবিধা নেওয়ার চেষ্টা করে বা অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, তাহলে সেটি বন্ধ হয়ে যাবে। কার্যত এবার থেকে ‘না’ বলতে শিখে যাবে সামান্থা।

আরও জানা গিয়েছে, প্রচুর পরিমাণ সেক্স ডল তৈরি করবে সংশ্লিষ্ট সংস্থা। তিন লক্ষেরও বেশি সংখ্যায় তৈরি করা হবে সেই ডল। থাকবে মোটর লাগানো হাত, হিপস, মুখ। কথাও বলবে সেই সেক্স রোবট। এর আগে সামান্থা সন্তানের জন্ম দিতে পারবে বলেও জানিয়েছিল ওই সংস্থা।

ড. সার্গি বলেন, একজন পুরুষ যদি বুঝতে পারে যে তার সঙ্গী ভালো লাগা থেকে সেক্স করছে না, তাহলে পুরুষের আগ্রহ হারায়। তাই এই সেক্স ডল তৈরি করা হয়েছে। সামান্থা সবসময় সেক্স বিষয়টা এনজয় করবে।