ধর্ম

অসাধু ভিক্ষুকদের দান করা কি উচিত?

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমরা শহরের বিভিন্ন মসজিদ কিংবা মার্কেটের সামনে প্রতিদিন কোনো না কোনো ভিক্ষুকের সামনে পড়ি, যাদের দেখলেই বোঝা যায় যে এরা মূলত এটা পেশা হিসেবে নিয়েছে। অনেক সময় দেখা যায়, মধ্যবয়সী সুস্থ মানুষও ভিক্ষা চাচ্ছে। কিছু কিছু ভিক্ষুক মসজিদের সামনে বসে ভিক্ষা করে, কিন্তু নামাজে শরিক হয় না। আমার প্রশ্ন হলো, এ রকম ফকিরকে দান করা কতটুকু সওয়াবের কাজ?

-আবুল হাশেম, মাদারীপুর

উত্তর : ইখলাসের সঙ্গে যেকোনো ফকিরকে দান করাই সওয়াবের কাজ।

সওয়াবের কম-বৃদ্ধি ইখলাসের ওপর নির্ভর করে। তবে সুস্থ-সবল সম্পদ সঞ্চয়কারী ফকিরদের দান করা থেকে বিরত থাকা উচিত এবং দানের ব্যাপারে দ্বিনদার ফকিরদের অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। (তিরমিজি, হাদিস : ৬৬১, আল ফিকহুল ইসলামী : ৩/৩৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪০৯)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।