লাইফ স্টাইল

অল্প বয়সেই ভুলে যাওয়ার প্রবণতা? ৫ নিয়মে স্মৃতি হবে মজবুত

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আধুনিক জীবনযাত্রায় ভুলে যাওয়ার প্রবণতা বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার মতো নানা সমস্যা দেখা দিয়েছে। এর নেপথ্যে মানসিক চাপ, অনিয়মিত ঘুম কিংবা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ আরো নানা কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যার ফলে আজকাল অনেকেই অল্প বয়সে কোনো কিছু মনে রাখতে পারেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, পৃথিবী জুড়ে প্রায় ৫৭ কোটি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত।

সেই সঙ্গে প্রতিবছর প্রায় ১ কোটি নতুন রোগীর সংযোজন হচ্ছে। তাই উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে বিষয়টি।
বিশেষজ্ঞদের মতে, স্মৃতিশক্তি ধরে রাখতে এবং মস্তিষ্ককে দীর্ঘদিন সক্রিয় রাখতে ওষুধের প্রয়োজন হয় না। বরং দৈনন্দিন জীবনে কিছু সহজ ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললেই তা সম্ভব।

তাহলে স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্ককে দীর্ঘসময় সক্রিয় রাখতে কোন কোন অভ্যাস মেনে চলবেন, জেনে নিন—
নিয়মিত শরীরচর্চা : শুধু শরীর নয়, মস্তিষ্ককেও সুস্থ রাখতে ব্যায়াম অত্যন্ত প্রয়োজন। হাঁটা, সাইক্লিং, সাঁতার বা হালকা দৌড়—এই ধরনের শরীরচর্চা রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে দেয় এবং বয়সজনিত সমস্যা কমাতে সাহায্য করে।

মস্তিষ্কের জন্য উপকারী খাবার : খাদ্যাভ্যাস সরাসরি স্মৃতিশক্তির সঙ্গে জড়িত। ফল, সবজি, বাদাম, ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ, গোটা শস্য ও গ্রিন-টি মস্তিষ্কের জন্য উপকারী।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সঠিক খাদ্যাভাসের প্রভাবে মস্তিষ্কের বার্ধক্যের গতি কম হয় এবং স্মৃতি শক্তিশালী হয়।
মানসিক চাপ নিয়ন্ত্রণ : অতিরিক্ত স্ট্রেস শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে স্মৃতি দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে ধ্যান, যোগব্যায়াম, মেডিটেশন বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম স্ট্রেস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

পর্যাপ্ত ঘুম : ঘুম মস্তিষ্কের কার্যকারিতার জন্য অপরিহার্য।

রাতে ৭-৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম না হলে মস্তিষ্ক সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না। ঘুম কম হলে মনোযোগ নষ্ট হয় এবং স্মৃতিশক্তি দ্রুত কমতে থাকে।
মস্তিষ্ককে চ্যালেঞ্জ দিন : মস্তিষ্ক যত ব্যবহার করবেন, ততই তা তীক্ষ্ণ থাকবে। নতুন ভাষা শেখা, বই পড়া, শব্দ ধাঁধা, পাজল বা দাবার মতো গেমস খেলা মস্তিষ্ককে সক্রিয় রাখে। এমনকি রোজের রুটিনে সামান্য পরিবর্তন আনার মাধ্যমেও মস্তিষ্ককে নতুনভাবে উদ্দীপিত করা সম্ভব।

সূত্র : আজকাল