সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
এবার অলিম্পিকে অংশ নেয়া উজবেকিস্তানের নারী ওকসানা চুজোভিতিনা নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন।
৪১ বছর বয়সী চুজোভিতিনা এবারের অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সী নারী জিমন্যাস্ট হতে যাচ্ছেন এবং তিনিই প্রথম নারী জিমন্যাস্ট যিনি অলিম্পিক গেমসে সপ্তমবারের মতো অংশ নিচ্ছেন।

মিস চুজোভিতিনা ইতোমধ্যেই অলিম্পিকে দুটি মেডেল জয় করেছেন, কিন্তু উজবেকিস্তানের হয়ে নয়।
নিজ দেশ উজবেকিস্তানের হয়ে একটা মেডেল জয় করাই এখন ওকসানার একমাত্র স্বপ্ন।
সূত্র: বিবিসি বাংলা









