সিরাজগঞ্জ

অর্ধশতাধিক যাত্রী নিয়ে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৩০

নিউজ ডেস্ক২৬ মে ২০২০১ মিনিট পড়া

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেছেন।

স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ নৌকাডুবির ঘটনা শুনেছেন বলে জানান।

ট্যাগ: