সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৬১ মিনিট পড়া
অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৩৫) নামের একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাটি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের সহকর্মী জয়নাল হোসেন জানান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান গেটের নির্মাণ কাজ চলাকালে রাজমিস্ত্রি জুয়েল মোল্যা পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় গেটের উপর থেকে তিনি ছিটকে নিচে মাটিতে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মরিয়াম মুনমুন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা নামের একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’