নাটোর

অন্যায়ের রাজনীতি বিএনপি করে না, বিএনপি শান্তির রাজনীতি করে

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি  :

অন্যায়ের রাজনীতি বিএনপি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি সাম্যের রাজনীতি করে, বিএনপি ঐক্যের রাজনীতি করে- ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিরাম পথ চলায় “সবার আগে বাংলাদেশ” এই হোক আমাদের অঙ্গীকার স্লোগান নিয়ে নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গণসংযোগ ও পথসভায় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে অনেক রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে তারাই বেহেস্তের টিকিট দিচ্ছে। বেহেস্তের টিকিট একমাত্র আল্লাহ ও রাসূল ছাড়া কেউ কি দিতে পারে? বলে প্রশ্ন রাখেন। এ সময় তিনি মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চংধুপইল  ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মোড়ে মোড়ে পথাসভা করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করেন।

এ এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার,  ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিল্টন, চংধুপইল ইউনিয়ন বিএনপি নেতা আকবর আলী, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী।