সদ্য প্রকাশিত
মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক
খেলা

অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে রুমানারা

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে রুমানারা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ব্যর্থতা ভুলে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৭-২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ২০১৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

 

বাছাইপর্বে অংশ নিতে আগামী ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে রুমানা-জাহানারা-সালমারা। হাতে সময় মাত্র সপ্তাহখানেক। সময়টা অবশ্য দারুণভাবে কাজে লাগাচ্ছেন ক্রিকেটাররা। মিরপুরে চলছে কঠোর অনুশীলন। প্রতিদিন দুই সেশন অনুশীলন করলেও আজ মিরপুরে ৫০ ওভারের ম্যাচ খেলছে অনূর্ধ্ব-১৪ দলের ছেলেদের সঙ্গে। আগামীকাল সকাল ৯টা থেকে আবার অনুশীলন শুরু করবে টাইগ্রেসরা।

 

বাছাইপর্বের বাধা টপকে জুন-জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী নারী দলের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ফলাফল ভালো না হলেও ভুল থেকে শিখে বাছাইপর্বে দুর্দান্ত ক্রিকেট খেলতে চায় রুমানা আহমেদের দল।

 

ফেব্রুয়ারিতে কলম্বোর পি সারা স্টেডিয়ামে প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে রুমানা-জাহানারা-সালমাদের। গ্রুপের অপর তিন দল-দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। অপর গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।

 

প্রতিটি দল গ্রুপের সবার সঙ্গে একবার করে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স। যেখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। আর সেরা ৪ দল পাবে ইংল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

 

আট দলের আসরে চার দল নিশ্চিত হয়ে গেছে আগেই। চ্যাম্পিয়নশিপ তালিকায় শীর্ষ স্থান নিয়ে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।

সূত্র: বাংলা নিউজ