সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

অনুপ্রবেশকারীরা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
অনুপ্রবেশকারীরা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা অনুপ্রবেশকারীরা ঘটিয়েছে।

আজ বুধবার সকালের সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘গতকাল মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে, আমরা নিজেরাই তাদের সঠিকভাবে চিনতে পারছি না। সত্যিকার অর্থে আমরা আশঙ্কা করছি, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের বিশ্বাস।’

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়সহ বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার, পুলিশি হয়রানির প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাত্ করার চেষ্টা করছে।’

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। ওই ঘটনায় বিএনপিকর্মীদের বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাঙচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র।

সূত্র: কালের কন্ঠ