ছবিঘর

অনন্যার অনন্য অর্জন

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এ প্রজন্মের মেধাবী গায়িকা অনন্যা আচার্য্য। চ্যানেল আইয়ের সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পেয়েছেন। এরপর থেকে নিয়মিত গেয়ে চলেছেন। পাশাপাশি অব্যাহত রেখেছেন পড়াশোনা।

এবার সেই পাঠ্যজীবনেই পেলেন অনন্য ফলাফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতকোত্তর করেছেন অনন্যা। আর বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি। শুধু তাই নয়, সংগীত বিভাগে সম্মিলিতভাবে হয়েছেন ফার্স্ট ক্লাস থার্ড।

এমন অসাধারণ কৃতিত্ব অর্জনের পর অনন্যাকে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। গতকাল তাদের কার্যালয়ে কেক কেটে গায়িকাকে সাধুবাদ জানানো হয়। অনন্যা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এমনও হয়েছে সারা রাত শো করে এসে সকালে পরীক্ষা দিয়েছি।

এ ক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার শিক্ষক, সহপাঠী প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। সবার সাপোর্টে আজ এখানে আমি।’