রাজশাহীর খবর

অডিট অধিপ্তরের প্রতিবেদন: রাজশাহী মেডিক্যালসহ ৩৩ বিশ্ববিদ্যালয় ৭০ কোটি টাকার অনিয়ম

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০২৩৪ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের সরকারি ৩৩টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরের নীরিক্ষা প্রতিবেদনে মাত্র ছয়টি খাতে প্রায় ৭০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এগুলোর সবকটিই ছোট ছোট খাত। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের আয়কর কম কর্তন করা, কম ভ্যাট কর্তন করা, বরাদ্দের চেয়ে জ্বালানী বেশি কেনা, বরাদ্দের চেয়ে অধিক টাকার গাড়ী মেরামত করা, শিক্ষক-কর্মকর্তাদের অগ্রিম টাকা দিয়ে সম্নয় না করা, সরকারি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে গাড়ি কেনা এবং অবৈধ ডিনদেরকে মাসিক সম্মানী দেয়ার মাধ্যমে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। ওই নীরিক্ষা প্রতিবেদনের ১০ পাতার একটি কপি কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। এতে দেখা যায়, সবচেয়ে বেশি অনিয়ম-দুর্নীতি হয়েছে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তবে প্রতিটি খাতেই রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রমাণ পেয়েছে অডিট অধিপ্তর।

শিক্ষা অডিট অধিপ্তর থেকে পরিচালিত ওই নীরিক্ষা প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ হতে ২০২০-২১ সাল পর্যন্ত কার্য, পণ্য ও সেবা সরবরাহ বিল হতে নির্ধারিত হারের চেয়ে কম হাওে ভ্যাট কর্তন করায় ৪৯ কোটি ৯২ লাখ ২০ হাজার ১৩৫ টাকা রাজস্ব ক্ষতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাশ বই, ব্যাংক হিসাব, আদায় রেজিষ্ট্রার ও বিল ভাউচার যাচাই করে এ তথ্য পেয়েছে অডিট অধিপ্তর। সেখানে ১৫ শতাংশ ভ্যাট কর্তনের স্থলে সাড়ে সাত শতাংশ ভ্যাট কর্তন করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদনের ১৮ অনুচ্ছেদে উল্লেখ করা হয়, পণ্য ও সেবা সরবরাহকারী বিল হতে নির্ধারিত হার অপেক্ষা কম হারে আয়কর কর্তন করায় সরকারের রাজস্ব ক্ষতি সাধিত হয়েছে ৪২ লাখ ৯০ হাজার নয় শত সাতচল্লিশ টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১০টি বিশ্ববিদ্যালয় এ অনিয়ম করেছে। আয়কনর অধ্যাদেশ ১৯৮৪ ধারা ৫২ এর ১৬ বিধি মেতাবেক ১৫ লাখ হতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঠিকাদারের বিল পরিশোধকালে বিভিন্ন ক্ষেত্রে ৩-৭ ভাগ হারে আয়কর কর্তনযোগ্য। কিন্তু সেটি না করায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।

প্রতিবেদনের অনুচ্ছেদ ৮০ তে বলা হয়েছে, শিক্ষক-কর্মকর্তাগণকে প্রদানকৃত অগ্রিমের ১৪ কোটি ২০ লাখ ৪১ হাজার সাতশত ৬০ টাকা স¤œয় না করায় সরকারের রাজস্ব ক্ষতি করেছে ২১টি বিশ্ববিদ্যালয়। এগুলোর মধ্যে অন্যতম রয়েছে, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নেত্রকোণায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুচ্ছেদেও ৮৩ তে বলা হয়েছে, ২০২০-২১ অর্থ বছওে আর্থিক ক্ষমতা বর্হিভূতভাবে গাড়ী মেরামত বাবদ সিলিং-এর (বরাদ্দ) অতিরিক্ত অর্থ ব্যয় করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৬ লাখ ২৭ হাজার ৪৩৮ টাকা সরকারের রাজস্ব ক্ষতি করেছে।

অডিট প্রতিবেদনের ১০০ অনুচ্ছেদে দেখা যায়, সরকার নির্ধারিত মুল্যেও চেয়ে অতিরিক্ত মূল্যে গাড়ী কিনে এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮৬৫ টকা রাজস্ব ক্ষতি করা হয়েছে। দেশের ৫টি বিশ্ববিদ্যালয় এ অনিয়ম করেছে। এগুলোর মধ্যে রয়েছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

অনুচ্ছেদ ১০১ এ বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫/এর ১ নম্বর ধারা মোতাবেক বাংলাদেশ রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত নাসির্ং কলেজের ডিনদের মাসিক সম্মানী ভাতা প্রদানের কোনো সুযোগ না থাকা সত্তেও ৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা প্রদান করে সরকারের রাজস্ব ক্ষতি সাধিত করা হয়েছে। ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হলেও সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ।

অডিটের ১০১ অনুচ্ছেদে বলা হয়, প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত জ্বালানী ব্যবহার করে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সরকারের ৪ লাখ ৪৪ হাজার ৪১৩ টাকা রাজস্ব ক্ষতি করেছে।

তবে এসব বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. জেড. এম মোস্তাক হোসেন বলেন, ‘যা কিছু করা হয়েছে সিন্ডিকেটের অনুমতি নিয়ে। তবে আমি যোগদানের আগেই অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

স/আর

ট্যাগ: