রাজশাহীর খবর

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্যের বাসায় দুবৃর্ত্তদের হানা, কেয়ারটেকার আহত

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুবৃর্ত্তরা। এ সময় দুবৃত্তদের হামলায় আহত হয়েছে বাড়ির কেয়ারটেকার রবিউল ইসলাম। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মিলন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সিল্কিসিটি নিউজকে জানায়,গতকাল মধ্যরাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাসায় হানা দেয় মুখোশধারী একদল দুবৃর্ত্ত। এসময় বাধা দিলে বাড়ির কেয়ারটেকার রবিউলকে মারপিট করে দুবৃর্ত্তরা। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুবৃত্তর্রা। তবে ঘটনার সময় সংসদ সদস্য ও তার পরিবারের কেউ বাসায় ছিলেননা।

তবে গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান,একদল চোর এমপির বাসায় চুরির চেষ্টা চালিয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে মিলন নামে এক সন্হেভাজনকে আটক করে।

স/অ