সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল?
আন্তর্জাতিক

ট্রাম্পের দ্বিমুখী বার্তা : ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকির পরও চুক্তির আশা

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকির পরও চুক্তির আশা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তেলের দাম বাড়ায় ট্রাম্প ইরানের খার্গ দ্বীপ দখলের কথা বিবেচনা করছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কথা বলেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি খার্গ দ্বীপসহ ইরানের তেল অবকাঠামো দখলের বিষয়টি বিবেচনা করবেন। পাশাপাশি তিনি এ-ও ইঙ্গিত দিয়েছেন, তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানো এখনো সম্ভব।

ইরানের তেল অবকাঠামো নিয়ে মন্তব্য করলেও ট্রাম্প চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জানান, পাকিস্তানি প্রতিনিধিদের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, খার্গ দ্বীপ দখলের সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু বোকা লোক বলে, আপনি এটা কেন করছেন? তারা বোকা লোক।

’
তিনি ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও তুলে ধরে বলেন, ‘হয়তো আমরা খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে।’ ট্রাম্প আরো জানান, এ ধরনের পদক্ষেপের জন্য সম্ভবত একটি দীর্ঘস্থায়ী মার্কিন উপস্থিতি প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এর অর্থ হবে আমাদের সেখানে (খার্গ দ্বীপে) কিছু সময়ের জন্য থাকতে হবে।

’
ট্রাম্পের বিশ্বাস, দ্বীপটিতে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা সীমিত। তিনি বলেন, ‘আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষাব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।’ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির উদ্বেগের মধ্যে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং অতিরিক্ত তিন হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন করেছে। এমন সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন।

সূত্র : বিবিসি