রাজশাহীর খবর

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বিভাগীয় শহর রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মুখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই ঈদ জামাতের ইমামতি করবেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদাত আলী।

তবে বৈরী আবহাওয়া বিরাজ করলে হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টায় মহানগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদাত আলী জানান, ঈদের জামাতে তার সহকারী ইমাম হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব আলী।

এদিকে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে (তেরখাদিয়া) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে সকাল ৮টায় প্রথম জামাত হবে বায়তুল আমান জামে মসজিদে। সেখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।

মহানগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল পৌনে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠ ৮ টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ, খোজাপুর ১নম্বর ঈদগাহ, পাঁচানী ঈদগাহ, সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অপরদিকে নগরীর সিরোইল কলোনি বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সাড়ে ৮টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দান, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।

এছাড়া কয়েরদাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, মালদা কলোনি ঈদগাহ ময়দানে সোয়া ৮ টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮ টায়, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ ও কাশিয়াডাঙ্গা ঈদগাহে ৮ টায়, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায়, কাজলা ঈদগাহ মাঠ ৯ টায়, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে সোয়া ৮ টায়, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে ৮ টায়, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮ টায়, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯ টায়, ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আমচত্বর আহলে হাদিস মাঠে সকাল সাড়ে ৭ টায়, রামচন্দ্রপুর মহলদার পাড়ায় সোয়া ৮ টায়, বালিয়াপুকুর জামে মসজিদ ৮ টায়, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সাড়ে ৮টায়, তালাইমারী বাজারে সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে কোথাও কোথায় একাধিক জামাত হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

স/আর