সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

রেল লাইনে উঠে গেল ছাগল, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
রেল লাইনে উঠে গেল ছাগল, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নড়াইলে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁনমিয়া (৬৫) নামে এক বৃদ্ধার নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।

তিনি পেশায় একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের চাঁনমিয়া সকালে ছাগল নিয়ে রেল লাইনের পাশে রাস্তায় ঘাস খাওয়াতে যান। ঘাস খেতে খেতে ছাগলটি রেল লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেন আসার শব্দ শুনে ছাগলটিকে সরিয়ে আনার চেষ্টা করেন চাঁনমিয়া।

ছাগলের গলায় বাঁধা দড়ির গিঁট রেল লাইনের পাটাতনে আটকে থাকায় গিঁট খুলতে নিচু হয়ে চেষ্টা করছিলেন তিনি।
এ সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস নামের ট্টেনটি সেখানে পৌঁছে যায়। তখন ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ নিহতের বাড়িতে যান।
স্থানীয় বাসিন্দা নুরজাহান বলেন, ‘রেল লাইনের পাশে আমার বাড়ি। ট্রেনের নিচে পড়ার দৃশ্য দেখে আমি দৌড়ে আসি। এসে দেখি, মাথার উপরের অংশ উত্তর দিকে আর নিচের অংশ পড়ে ছিল রাল লাইনের ওপর। পরে স্থানীয় লোকজন এসে তার বাড়িতে মরদেহ নিয়ে যান।

প্রকৃতপক্ষে ছাগলের ঘুটো জড়ায় গিছিল রেলের পাটিতে, গুঁজো হয়ে চাঁনমিয়া ছাড়াতে গিছিল।’
লোহাগড়া থানার এসআই মো. জাকির হোসেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের বাড়িতে এসেছি। ঘটনাটি যেহেতু রেলের জায়গায়। ফলে বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।