সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে জামায়াতের এমপিদের বৈঠক

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে জামায়াতের এমপিদের বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যরা বৈঠক করেছেন। আজ
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর পরবর্তী গঠনমূলক ভূমিকা ও কৌশল নির্ধারণ নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।
সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, ‘অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।’