রাজশাহী

রাজশাহী কলেজ এইচ এস সি ৯২ ব্যাচের ইফতার

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর বড় কুঠিপাড়া নদীর ধারের একটি স্থানীয় হোটেলে রাজশাহী কলেজ এইচএসসি ’৯২ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইফতার শেষে ৯২ ব্যাচের এলামনাই ও লাইফ মেম্বাররা আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মিলিত হন। এ সময় এলামনাইদের মধ্যে লাইফ মেম্বার সংখ্যা বৃদ্ধি, আগামী ইফতার ও দোয়া মাহফিলে সক্রিয় অংশগ্রহণ এবং ‘রুটি দেই, রুটি নেই’ কর্মসূচিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সময়  উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এইচএসসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান চৌধুরী কোয়েল, নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক খোন্দকার এহসানুল আমিন ইমন, কেন্দ্রীয় সদস্য ডা. মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী কলেজ এইচএসসি ’৯২ ব্যাচের উদ্যোগে দীর্ঘদিন ধরে নগরীর অভুক্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে রুটি প্রদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে জিনাত বেকারি থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এলামনাই সদস্যদের অর্থায়নে প্রতিদিন রুটি রিফিল করা হয় এবং অসহায় মানুষ বিনামূল্যে সেখান থেকে রুটি সংগ্রহ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সালাম বিপ্লব, ডা. আব্দুল্লাহ আল মামুন, লতিফা জেসমিন শিল্পী, অধ্যাপক সাতিল সিরাজ শুভ, অধ্যাপক আব্দুল বারী, আজীবন সদস্য মাহাবুবুর রহমান বুলবুল, আখতারুজ্জামান, মুসা কালিমুল্লাহ, কাজী হাবীব, অ্যাডভোকেট ইসমত আরা শীলা, মাসুম রহমানসহ অনেকে।