ছবিঘর

নাটকের গোলাপী এখন তিশা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘গোলাপী’ নামটি শুনলেই চলচ্চিত্রপ্রেমীদের মনে পড়ে কালজয়ী ছবি ‘গোলাপী এখন ট্রেনে’ [১৯৭৮]-এর কথা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করে নন্দিত হয়েছেন ববিতা। তবে এই ‘গোলাপী’ চলচ্চিত্রের নয়, নাটকের। রুবেল হাসানের ঈদের নাটক।

এতে নাম ভূমিকায় আছেন তানজিন তিশা। তাঁর সঙ্গে তৌসিফ মাহবুব। রহস্যে ভরা নারীপ্রধান গল্পটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নাটকের শুটিং।

ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। নির্মাতা জানান, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই চ্যালেঞ্জিং। সেটি শতভাগ উতরে গেছেন তিশা। তাই অ্যাকশন-থ্রিলার নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে তিনি আশাবাদী।